সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১৬ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

অনড় ইরান, হরমুজ পার হওয়ার চেষ্টা করা একাধিক জাহাজে গুলিবর্ষণের খবর

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান প্রণালিতে কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার পরপরই অন্তত দুটি বাণিজ্যিক নৌযানকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, একটি বাণিজ্যিক ট্যাংকারের দিকে কোনো ধরনের রেডিও […]

অনড় ইরান, হরমুজ পার হওয়ার চেষ্টা করা একাধিক জাহাজে গুলিবর্ষণের খবর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান প্রণালিতে কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার পরপরই অন্তত দুটি বাণিজ্যিক নৌযানকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, একটি বাণিজ্যিক ট্যাংকারের দিকে কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর একটি গানবোট থেকে গুলি ছোড়া হয়। তবে এতে জাহাজ বা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, আটটি ট্যাংকারের একটি বহর একসঙ্গে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর এত বড় বহরের একযোগে এ পথে যাত্রা করার ঘটনা বিরল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান জানায়, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের জবাবে তারা হরমুজ প্রণালিতে আবারও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি এক বার্তায় বলেন, শত্রুকে নতুন করে তিক্ত পরাজয়ের স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত।

তার এই বক্তব্যের পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। অন্যদিকে, এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে ইতিবাচক খবর আসার ইঙ্গিত দিয়েছিলেন এবং নতুন করে সংঘাত এড়াতে সমঝোতার আহ্বান জানিয়েছিলেন।

বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ এই সংকীর্ণ প্রণালি দিয়ে হয়ে থাকে। ফলে এখানে উত্তেজনা বাড়লে তা বৈশ্বিক জ্বালানি বাজার, সরবরাহব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ