সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:২৯ অপরাহ্ন, ১৯ মে ২০২৬

অন্যান্য দেশেও আলোচনায় বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে বাংলাদেশে একটি মহিষের নাম রাখা হওয়ার পর সেটিকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মহিষ এখন দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে। বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মহিষটি নিয়ে ইতোমধ্যে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নেটদুনিয়ায় ব্যাপক আগ্রহ দেখা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও […]

অন্যান্য দেশেও আলোচনায় বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে বাংলাদেশে একটি মহিষের নাম রাখা হওয়ার পর সেটিকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মহিষ এখন দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে।

বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মহিষটি নিয়ে ইতোমধ্যে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নেটদুনিয়ায় ব্যাপক আগ্রহ দেখা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও জর্ডানের বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, “বাংলাদেশে ট্রাম্প ও নেতানিয়াহু মহিষ দেখতে মানুষের ভিড়।”

থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট লিখেছে, “বাংলাদেশে ভাইরাল ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ।”

অন্যদিকে জর্ডানের রয়া নিউজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ সবার নজর কেড়েছে।”

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া লিখেছে, “কোরবানির ঈদের আগে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে নেটদুনিয়ায় তুমুল আলোচনা।”

এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম এমএসএন শিরোনাম করেছে, “বাংলাদেশে ট্রাম্প ও নেতানিয়াহুর মতো দেখতে মহিষ নজর কেড়েছে মানুষের।”

কেন ভাইরাল হলো ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

প্রায় ৭০০ কেজি ওজনের এই এলবিনো জাতের মহিষটির বিশেষ আকর্ষণ হলো এর মাথার সামনের লম্বা সোনালি-লালচে চুল। অনেকের মতে, চুলের এই স্টাইল অনেকটা ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো দেখায়। আর সেই মিল থেকেই খামারের মালিকেরা এর নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি রাখা হয়েছে। ভাইরাল হওয়ার পর প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন মহিষটিকে এক নজর দেখতে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ