ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনিদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ‘টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) বাতিলের সিদ্ধান্তের ফলে প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। […]
ছবি: সংগৃহীত
ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনিদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ‘টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) বাতিলের সিদ্ধান্তের ফলে প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে তাদের গ্রেপ্তার ও বহিষ্কার করা হতে পারে।
ওয়াশিংটনের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেন, বর্তমানে ইয়েমেনের পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যে নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ। তার মতে, টিপিএস কর্মসূচি এখন আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখ্য, টিপিএস কর্মসূচির আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিপজ্জনক পরিস্থিতিতে থাকা বিদেশি নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেওয়া হয়। ইয়েমেনের ক্ষেত্রে এই সুবিধা প্রত্যাহারের ফলে দেশটিটির বহু শরণার্থী অনিশ্চয়তার মুখে পড়েছেন।