যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন ও ইসরাইলি গণমাধ্যম। The New York Times, Reuters ও ইসরাইলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে দুই দেশের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাবও […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন ও ইসরাইলি গণমাধ্যম। The New York Times, Reuters ও ইসরাইলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে দুই দেশের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিল পাকিস্তান।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবের গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
এছাড়া, ইরান যদি এই প্রস্তাব মেনে নেয়, তবে দেশটির ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয়েছে বলে খবরে দাবি করা হয়েছে।
তবে BBC জানিয়েছে, তারা এখনো এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নথি দেখেনি। বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।