ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) সরাসরি জড়িত নয় বলে জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা ন্যাটোর নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুটে বলেন, চলমান সংঘাতে ন্যাটো সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে কার্যকর করতে ন্যাটোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে […]
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) সরাসরি জড়িত নয় বলে জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা ন্যাটোর নেই।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুটে বলেন, চলমান সংঘাতে ন্যাটো সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে কার্যকর করতে ন্যাটোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, হামলায় ন্যাটো সরাসরি অংশ না নিলেও জোটের মিত্র দেশগুলো বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। ইউরোপীয় মিত্রদের সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠত বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে জার্মান গণমাধ্যম আইআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারেও মার্ক রুটে একই কথা বলেন। সেখানে তিনি জানান, ইরানকে কেন্দ্র করে উত্তেজনা থাকলেও ন্যাটো সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা করছে না।