সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩২ অপরাহ্ন, ১ মার্চ ২০২৬

ইরানে রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনার দায়িত্ব নিতে একটি অন্তর্বর্তীকালীন ‘নেতৃত্ব কাউন্সিল’ গঠন করা হয়েছে। এ বিষয়ে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা অনুপস্থিত থাকলে বা দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এই […]

ইরানে রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনার দায়িত্ব নিতে একটি অন্তর্বর্তীকালীন ‘নেতৃত্ব কাউন্সিল’ গঠন করা হয়েছে। এ বিষয়ে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা অনুপস্থিত থাকলে বা দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এই কাউন্সিলে দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং প্রভাবশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর একজন জ্যেষ্ঠ আলেম সদস্য হিসেবে থাকেন। ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তী কাউন্সিল দায়িত্ব পালন করে।

বর্তমানে গঠিত এই নেতৃত্ব কাউন্সিলের সদস্যরা হলেন—৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মহসেনি-এজেই।

আয়াতুল্লাহ আলিরেজা আরাফি ইরানের একজন সুপরিচিত আলেম এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি খামেনির ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে তিনি শক্তিশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর সদস্য, যারা মূলত নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং সংসদে পাস হওয়া আইন পর্যালোচনার দায়িত্ব পালন করে থাকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ