সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:১২ অপরাহ্ন, ৫ নভেম্বর ২০২৬

ইরানে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই বড় ধরনের হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সম্ভাব্য এ অভিযানকে স্বল্পমেয়াদি ও তীব্র করার পরিকল্পনা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে […]

ইরানে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই বড় ধরনের হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সম্ভাব্য এ অভিযানকে স্বল্পমেয়াদি ও তীব্র করার পরিকল্পনা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডার লক্ষ্যবস্তু হতে পারে। তবে অভিযান শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ও ১২টির বেশি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার বিমান ও নৌসেনা মোতায়েন রয়েছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে।

এদিকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, সেগুলোর কয়েকটি পুনর্নির্মাণের সম্ভাবনা কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে সামরিক প্রস্তুতি ও সম্ভাব্য লক্ষ্যবস্তুর কথা বলা হলেও ট্রাম্প হামলার নির্দেশ দিয়েছেন বা নতুন অভিযান শুরু হয়েছে—এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ