মার্কিন প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে। তবে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো সংলাপে যাওয়ার ইচ্ছা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌ বাহিনী এবং নেতৃত্ব—সবই শেষ হয়ে গেছে।” তিনি আরও যোগ করেন, “ওরা কথা বলতে চায়। […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে। তবে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো সংলাপে যাওয়ার ইচ্ছা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌ বাহিনী এবং নেতৃত্ব—সবই শেষ হয়ে গেছে।” তিনি আরও যোগ করেন, “ওরা কথা বলতে চায়। আমি বলেছি, অনেক দেরি হয়ে গেছে!”
এর আগে তিনি একই ধরনের দাবি করেছিলেন। তখনও ট্রাম্প বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। তবে সে দাবি নাকচ করেছিল তেহরান।
এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়ার পরিকল্পনা তাদের নেই।