যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে ইরান-তুরস্ক সীমান্তে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। তুরস্কে প্রবেশপথ হিসেবে পরিচিত রাজি সীমান্ত ক্রসিং-এ ইরানের জাতীয় পতাকার পরিবর্তে কালো পতাকা উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, খামেনির মৃত্যুর শোক প্রকাশেই এই প্রতীকী পদক্ষেপ নেওয়া […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে ইরান-তুরস্ক সীমান্তে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
তুরস্কে প্রবেশপথ হিসেবে পরিচিত রাজি সীমান্ত ক্রসিং-এ ইরানের জাতীয় পতাকার পরিবর্তে কালো পতাকা উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, খামেনির মৃত্যুর শোক প্রকাশেই এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।