সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪২ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬

ইসরাইলি হামলায় লেবাননে ব্যাপক ধ্বংস: অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ইসরাইল ও হিজবুল্লাহর সাম্প্রতিক সংঘাতের প্রভাবে লেবাননে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। সরকারি হিসাবে জানা গেছে, দেশটিতে অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।বৈরুতভিত্তিক ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চের তথ্য অনুযায়ী, মাত্র ৪৫ দিনের সংঘাতে ১৭ হাজার ৭৫৬টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ৩২ হাজার ৬৬৮টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির প্রধান শাদি আবদাল্লাহ এ […]

ইসরাইলি হামলায় লেবাননে ব্যাপক ধ্বংস: অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইসরাইল ও হিজবুল্লাহর সাম্প্রতিক সংঘাতের প্রভাবে লেবাননে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। সরকারি হিসাবে জানা গেছে, দেশটিতে অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বৈরুতভিত্তিক ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চের তথ্য অনুযায়ী, মাত্র ৪৫ দিনের সংঘাতে ১৭ হাজার ৭৫৬টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ৩২ হাজার ৬৬৮টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির প্রধান শাদি আবদাল্লাহ এ তথ্য জানিয়েছেন।
সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে ২ হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লক্ষাধিক মানুষ, যা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
যুদ্ধবিরতির পরও সহিংসতা পুরোপুরি থামেনি। সিএনআরএসের হিসাবে দেখা গেছে, যুদ্ধবিরতির প্রথম তিন দিনেই আরও ৪২৮টি ঘরবাড়ি ধ্বংস এবং ৫০টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবানন সরকার জানিয়েছে, তারা ইসরাইলের সঙ্গে আসন্ন বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানাবে, যাতে পরিস্থিতি আরও অবনতি থেকে রোধ করা যায়।
সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাবও উদ্বেগজনক। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিস্তৃত হামলায় প্রায় ২ লাখ ২০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী তামারা জেইন।
তিনি আরও বলেন, এসব হামলায় শুধু আবাসিক এলাকা নয়, বেসামরিক অবকাঠামো, উপাসনালয়, কৃষিজমি ও বনাঞ্চলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত লেবাননের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ