পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে একযোগে পাঁচটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে এসব সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ছবিগুলো হলো— ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’; ভিন্ন গল্প ও ধারার এই সিনেমাগুলো ঈদের দর্শকদের জন্য বৈচিত্র্য নিয়ে আসছে। ঈদের সিনেমা মানেই শাকিব খান–এর উপস্থিতি। এবার তিনি অভিনয় করেছেন […]
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে একযোগে পাঁচটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে এসব সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
ছবিগুলো হলো— ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’; ভিন্ন গল্প ও ধারার এই সিনেমাগুলো ঈদের দর্শকদের জন্য বৈচিত্র্য নিয়ে আসছে।
ঈদের সিনেমা মানেই শাকিব খান–এর উপস্থিতি। এবার তিনি অভিনয় করেছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমায়, যেখানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প তুলে ধরা হয়েছে। এতে আরও রয়েছেন তাসনিয়া ফারিণ।
অন্যদিকে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ চার নারী চরিত্রকে ঘিরে নির্মিত, যেখানে অভিনয় করেছেন শবনম বুবলী ও নাজিফা তুষিসহ আরও অনেকে।
‘দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। টিজারে দেখা গেছে টানটান উত্তেজনা ও বেঁচে থাকার সংগ্রামের গল্প।
এদিকে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রেমের পাশাপাশি অ্যাকশনধর্মী দৃশ্য দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
আর তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদ–এর সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ ও সাবিলা নূরসহ আরও অনেকে।
সিনেমাগুলোর টিজার ও পোস্টার ইতোমধ্যে আলোচনায় এলেও বেশিরভাগ ছবির গান এখনো প্রকাশ পায়নি। তবে ‘রাক্ষস’ সিনেমার একটি গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।