সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৪০ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

উসমানীয় যুগের ঐতিহ্যবাহী প্রথায় রমজানকে স্বাগত জানাল বসনিয়া

ঐতিহ্যবাহী কামান নিক্ষেপের মাধ্যমে পবিত্র রমজানের আগমন উদযাপন করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। রাজধানী সারায়েভোর ঐতিহাসিক ইয়েলো ফোর্ট্রেস (হলুদ দুর্গ) থেকে বুধবার সন্ধ্যায় কামান ছুড়ে শতাব্দীপ্রাচীন অটোমান ঐতিহ্য অনুসরণ করা হয়। ইফতারের আগে পুরনো শহর বাশচারশিয়া এলাকায় শত শত শিশু ও পরিবার জড়ো হয়। রঙিন বেলুন হাতে তারা শোভাযাত্রা করে দুর্গের দিকে এগিয়ে যায়। অটোমান আমলের […]

উসমানীয় যুগের ঐতিহ্যবাহী প্রথায় রমজানকে স্বাগত জানাল বসনিয়া

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঐতিহ্যবাহী কামান নিক্ষেপের মাধ্যমে পবিত্র রমজানের আগমন উদযাপন করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। রাজধানী সারায়েভোর ঐতিহাসিক ইয়েলো ফোর্ট্রেস (হলুদ দুর্গ) থেকে বুধবার সন্ধ্যায় কামান ছুড়ে শতাব্দীপ্রাচীন অটোমান ঐতিহ্য অনুসরণ করা হয়।

ইফতারের আগে পুরনো শহর বাশচারশিয়া এলাকায় শত শত শিশু ও পরিবার জড়ো হয়। রঙিন বেলুন হাতে তারা শোভাযাত্রা করে দুর্গের দিকে এগিয়ে যায়। অটোমান আমলের পাথুরে সরু রাস্তাজুড়ে শিশুদের উচ্ছ্বাস, হাসি ও আনন্দঘন কোলাহলে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রাটি ছিল দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত। শিশুদের উচ্ছ্বাস এবং পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সারায়েভোর আধ্যাত্মিক পরিবেশে উৎসবের আমেজ যোগ করে।

কামান নিক্ষেপের সঙ্গে সঙ্গে শিশুরা আকাশে বেলুন উড়িয়ে রমজানের সূচনা উদযাপন করে। সারায়েভোর আকাশে ভেসে ওঠা বেলুনগুলো রমজানের সঙ্গে জড়িয়ে থাকা ঐক্য, আশা ও সংহতির প্রতীক হয়ে ওঠে।

উসমানীয় যুগ থেকে চলে আসা এই রমজান ঘোষণার কামান প্রথা শুধু সারায়েভোতেই নয়, বসনিয়ার অন্যান্য শহরেও পালন করা হয়, যা অতীত ও বর্তমানের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ