সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৫১ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেছেন, এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য তিনি অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থনা করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টেইন–সংক্রান্ত কয়েক লাখ নথি প্রকাশ করে। এসব নথির মধ্যে একটি ড্রাফট ইমেইলও রয়েছে, যেখানে এপস্টেইন দাবি করেছেন—বিল গেটস বিবাহবহির্ভূত […]

এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেছেন, এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য তিনি অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থনা করছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টেইন–সংক্রান্ত কয়েক লাখ নথি প্রকাশ করে। এসব নথির মধ্যে একটি ড্রাফট ইমেইলও রয়েছে, যেখানে এপস্টেইন দাবি করেছেন—বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। ওই ইমেইলে তিনি উল্লেখ করেন, বিল গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এবং সুস্থ হওয়ার জন্য তিনি নাকি গেটসকে ওষুধও সরবরাহ করেছিলেন, যাতে তিনি অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারেন।

তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিল গেটস। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৯নিউজ অস্ট্রেলিয়া–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখিত। ওই ইমেইলটি কখনো কাউকে পাঠানো হয়নি এবং এর সব তথ্যই মিথ্যা। আমি জানি না এপস্টেইনের এর পেছনে কী উদ্দেশ্য ছিল। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চেয়েছিলেন?”

বিল গেটস আরও জানান, ২০১১ সালে প্রথমবার এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর পরবর্তী তিন বছরে তিনি একাধিকবার এপস্টেইনের সঙ্গে নৈশভোজে অংশ নিলেও কখনোই ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত তার ব্যক্তিগত দ্বীপে যাননি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এপস্টেইনের সঙ্গে কোনো নারীর বিষয়ে তার কোনো ধরনের সম্পর্ক ছিল না।

এ বিষয়ে বিল গেটসের একজন মুখপাত্রও একই অবস্থান তুলে ধরে জানান, এসব অভিযোগ সম্পর্কে গেটস অবগত নন এবং এগুলোর কোনো সত্যতা নেই।

তথ্যসূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ