ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা ২৮তম দিনে গড়িয়েছে। এ প্রেক্ষাপটে কঠোর বার্তা দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এয়ারোস্পেস কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের উৎপাদন ও শিল্প স্থাপনায় হামলার পর আর আগের মতো ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করবে না তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানে কর্মরতদের নিরাপদ স্থানে […]
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা ২৮তম দিনে গড়িয়েছে। এ প্রেক্ষাপটে কঠোর বার্তা দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এয়ারোস্পেস কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি।
তিনি সতর্ক করে বলেছেন, ইরানের উৎপাদন ও শিল্প স্থাপনায় হামলার পর আর আগের মতো ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করবে না তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানে কর্মরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুসাভি বলেন, ইরানের স্থাপনাগুলোতে হামলার ফলে সংঘাতের ধরন বদলে গেছে এবং প্রতিক্রিয়াও আগের মতো সীমাবদ্ধ থাকবে না।
তিনি আরও বলেন, অতীতেও ইরানকে পরীক্ষা করা হয়েছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে প্রতিপক্ষই পরিস্থিতিকে আরও উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে।
কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এবার সমীকরণ আর ‘চোখের বদলে চোখ’ নয়—অপেক্ষা করুন এবং দেখুন।”
এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ওইসব এলাকা ত্যাগ করা উচিত।
সূত্র: আলজাজিরা