সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:৩৩ অপরাহ্ন, ৪ মার্চ ২০২৬

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু সফল ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় হার্ট অ্যাটাক ধরা পড়ে। পরবর্তী সময়ে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় […]

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু সফল ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

গত ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় হার্ট অ্যাটাক ধরা পড়ে। পরবর্তী সময়ে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

অভিনেতার স্ত্রী কাজী রোকসানা রমা গণমাধ্যমকে জানান, নিবিড় পর্যবেক্ষণের পর তিনি এখন অনেকটাই সুস্থ। তবে সম্পূর্ণ সুস্থ হতে তাকে কঠোর নিয়ম মেনে চলতে হবে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ধকল কাটিয়ে উঠতে আগামী এক বছর তাকে সব ধরনের কাজ ও শারীরিক চাপ থেকে দূরে থাকতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ