সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০০ অপরাহ্ন, ১৮ মে ২০২৬

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

আবারও আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া এই ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। দেশটির অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান সংঘাতের কারণে রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের প্রাদুর্ভাবকে আরও উদ্বেগজনক করে তুলেছে ভাইরাসটির ধরন। ছড়িয়ে পড়া স্ট্রেনটি হলো বিরল […]

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আবারও আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া এই ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। দেশটির অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান সংঘাতের কারণে রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের প্রাদুর্ভাবকে আরও উদ্বেগজনক করে তুলেছে ভাইরাসটির ধরন। ছড়িয়ে পড়া স্ট্রেনটি হলো বিরল ‘বুন্ডিবুগ্যো’ ধরনের ইবোলা, যার বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন ও চিকিৎসা ব্যবস্থা সীমিত। এছাড়া কোন কোন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কেও এখনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোতে ইবোলায় অন্তত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৫০ জনকে সন্দেহভাজন আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতির গতি ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের স্মৃতি ফিরিয়ে আনছে। সে সময় প্রায় ২৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছিল এবং সেটিই ছিল ইতিহাসের সবচেয়ে বড় ইবোলা সংকট।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, এখনই করোনা মহামারির মতো বৈশ্বিক সংক্রমণের আশঙ্কা তৈরি হয়নি। আন্তর্জাতিকভাবে ঝুঁকি এখনও তুলনামূলক কম বলেই মনে করা হচ্ছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্যানডেমিক সায়েন্সেস ইনস্টিটিউটের গবেষক আমান্ডা রোজেক বলেছেন, পরিস্থিতি জটিল আকার ধারণ করায় আন্তর্জাতিক সহযোগিতা ও দ্রুত সমন্বয় এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

ডিআর কঙ্গোর প্রতিবেশী দেশগুলোতেও ঝুঁকি বাড়ছে। বিশেষ করে উগান্ডা, দক্ষিণ সুদান ও রুয়ান্ডার সঙ্গে কঙ্গোর নিয়মিত যাতায়াত ও বাণিজ্য থাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে উগান্ডায় দুইজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে, যাদের একজনের মৃত্যু হয়েছে।

ইবোলা সাধারণত ফলখেকো বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ায়। পরে আক্রান্ত ব্যক্তির রক্ত, শরীরের তরল, বমি কিংবা মৃতদেহের সংস্পর্শের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ও সংক্রমণের ঝুঁকি থাকে।

বর্তমানে ছড়িয়ে পড়া ‘বুন্ডিবুগ্যো’ স্ট্রেন তুলনামূলক কম পরিচিত হলেও এটি প্রাণঘাতী প্রাদুর্ভাব তৈরি করতে সক্ষম। এর আগে ২০০৭ ও ২০১২ সালে এই ধরনের সংক্রমণ দেখা গিয়েছিল। তখন মৃত্যুহার ছিল প্রায় ৩০ শতাংশ।

১৯৭৬ সালে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে কঙ্গোতে বহুবার ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিবারই স্বাস্থ্য কর্তৃপক্ষকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও আন্তর্জাতিক সহায়তা জোরদার করা গেলে এবারের সংকট বড় আকার নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ