সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৩ অপরাহ্ন, ২ মার্চ ২০২৬

কাতারে এলএনজি উৎপাদন স্থগিত, ইউরোপে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়ায় ইউরোপের গ্যাসবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম একদিনেই প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উড ম্যাকেঞ্জির গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসিমো দি ওদোয়ার্দো বলেন, এলএনজি সরবরাহে […]

কাতারে এলএনজি উৎপাদন স্থগিত, ইউরোপে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়ায় ইউরোপের গ্যাসবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম একদিনেই প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উড ম্যাকেঞ্জির গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসিমো দি ওদোয়ার্দো বলেন, এলএনজি সরবরাহে দীর্ঘমেয়াদি ব্যাঘাত সৃষ্টি হলে এশিয়া ও ইউরোপের মধ্যে সীমিত কার্গো দখলের প্রতিযোগিতা আবারও তীব্র হয়ে উঠতে পারে।

এদিকে আইএনজির পণ্য কৌশল বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন সতর্ক করে বলেন, বাজার যদি কাতার থেকে এলএনজি সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত হওয়ার আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করে, তবে ইউরোপীয় গ্যাসের মানদণ্ড টিটিএফের দাম ৮০ থেকে ১০০ ইউরো প্রতি মেগাওয়াট ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে, যা প্রতি এমএমবিটিইউ ২৮ থেকে ৩৫ ডলারের সমান।

আইসিই (ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ) এর তথ্য অনুযায়ী, ইউরোপের প্রধান গ্যাস সূচক হিসেবে ব্যবহৃত নেদারল্যান্ডসের টিটিএফ হাবের ফ্রন্ট-মান্থ চুক্তির দাম একদিনে ১৪ দশমিক ৫৬ ইউরো বেড়ে প্রতি মেগাওয়াট ঘণ্টা ৪৬ দশমিক ৫২ ইউরোতে দাঁড়িয়েছে। দিনের শুরুতে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেলেও কাতারএনার্জির উৎপাদন স্থগিতের ঘোষণার পর দাম আরও দ্রুত ঊর্ধ্বমুখী হয়।

অন্যদিকে যুক্তরাজ্যের বাজারে এপ্রিল মাসের গ্যাস চুক্তির দাম থার্মপ্রতি ৪০ দশমিক ৮৩ পেন্স বেড়ে ১১৯ দশমিক ৪০ পেন্সে পৌঁছেছে।

এশিয়ার বাজারেও একই ধরনের প্রভাব দেখা গেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচক সোমবার সকালে প্রায় ৩৯ শতাংশ বেড়ে প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ০৬৮ ডলারে উঠে যায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ