সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৭:২৫ পূর্বাহ্ন, ১৯ আগস্ট ২০২৫

খাগড়াছড়িতে কাগজের কার্টনে নবজাতকের লাশ

খাগড়াছড়িতে সেতুর নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝোপের আড়ালে একটি কাগজের কার্টনে নবজাতকের লাশ পড়ে ছিল। খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গল দুপুরে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়ি শাপলা চত্বরসংলগ্ন ব্রিজের পাশে বাঁশঝাড়ের ভেতরে একটি তেলের খালি কাগজের কার্টনে এক নবজাতক শিশুকে […]

খাগড়াছড়িতে কাগজের কার্টনে নবজাতকের লাশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

খাগড়াছড়িতে সেতুর নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝোপের আড়ালে একটি কাগজের কার্টনে নবজাতকের লাশ পড়ে ছিল। খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গল দুপুরে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়ি শাপলা চত্বরসংলগ্ন ব্রিজের পাশে বাঁশঝাড়ের ভেতরে একটি তেলের খালি কাগজের কার্টনে এক নবজাতক শিশুকে কে বা কারা মৃত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়ররা কাগজের কার্টনের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নবজাতকের মৃতদেহ উদ্ধার করে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ