সৌদি আরব–এ আজ বুধবার ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রোজা পূর্ণ করে আগামী শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন, যা ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এ দিন নির্ধারণ করা হয়। […]
ফাইল ছবি
-ফাইল ছবি
সৌদি আরব–এ আজ বুধবার ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রোজা পূর্ণ করে আগামী শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন, যা ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এ দিন নির্ধারণ করা হয়।
সৌদি আরবের রয়্যাল কোর্ট বুধবার সন্ধ্যায় জানায়, দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার (২০ মার্চ) ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছে।
এর আগে Gulf News জানায়, চাঁদ দেখা কমিটি জানিয়েছিল—দেশের বেশিরভাগ অঞ্চলে মেঘলা আবহাওয়া ও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকায় চাঁদ দেখা কঠিন হয়ে পড়েছিল।
পরবর্তীতে চাঁদ দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, শুক্রবারই ঈদুল ফিতর উদ্যাপিত হবে।