সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৪ অপরাহ্ন, ৫ মে ২০২৬

চীনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে বিলম্ব করায় বেইজিংয়ের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, চীন যদি দ্রুত তাদের নথিবিহীন নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা বাস্তবায়ন করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ চীনা অভিবাসীদের ফেরত […]

চীনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে বিলম্ব করায় বেইজিংয়ের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, চীন যদি দ্রুত তাদের নথিবিহীন নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা বাস্তবায়ন করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ চীনা অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হবে।

আগামী ১৪ ও ১৫ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর নির্ধারিত রয়েছে, যা তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের লক্ষ্য বাণিজ্যিক বিভিন্ন সুবিধা ও ছাড় আদায় করা, যা আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য কাজে লাগতে পারে। এমন প্রেক্ষাপটেই চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে।

ট্রাম্প প্রশাসনের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যুক্তরাষ্ট্রকে ‘অবৈধ অভিবাসীমুক্ত’ করার বিষয়টি ছিল অন্যতম। সে লক্ষ্য পূরণে এই ধরনের পদক্ষেপ নেওয়া অনিবার্য হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দক্ষিণ সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক চীনা নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বর্তমানে দেশটিতে এক লাখের বেশি নথিবিহীন চীনা নাগরিক অবস্থান করছেন, যাদের মধ্যে ৩০ হাজারের বেশি ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ রয়েছে।

চীনকে এ বিষয়ে অবহিত করা হলে ২০২৫ সালে কয়েক দফায় প্রায় তিন হাজার নাগরিককে ফেরত নেওয়া হয়। তবে গত ছয় মাস ধরে এ প্রক্রিয়া কার্যত স্থগিত রয়েছে এবং এই সময়ে নতুন করে কাউকে ফেরত নেয়নি বেইজিং।

ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা আরও জানান, এই ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। বরং চীন পরোক্ষভাবে সহযোগিতায় অনাগ্রহ দেখিয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অবস্থান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে চীনা নাগরিকদের প্রবেশের ওপরও প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপরও অগ্রগতি না হলে প্রথম ধাপে ভিসা ফি বাড়ানো, ভিসা বাতিলের হার বৃদ্ধি এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ