সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:১২ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি চুক্তির বাধ্যবাধকতাগুলো পুরোপুরি মেনে চলার ওপর জোর দিয়েছেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, এই আলোচনার কার্যকারিতা নির্ভর করছে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর নিখুঁত বাস্তবায়নের ওপর। তিনি আরো বলেন, ‘এই পথের অগ্রগতি পরিমাপ করা হবে মেনে নেওয়া […]

চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি চুক্তির বাধ্যবাধকতাগুলো পুরোপুরি মেনে চলার ওপর জোর দিয়েছেন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, এই আলোচনার কার্যকারিতা নির্ভর করছে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর নিখুঁত বাস্তবায়নের ওপর।

তিনি আরো বলেন, ‘এই পথের অগ্রগতি পরিমাপ করা হবে মেনে নেওয়া দায়িত্বগুলোর প্রতি বাস্তবসম্মত আনুগত্যের মাধ্যমে। চুক্তির মূল পাঠ্য বা টেক্সটের বাইরে গিয়ে দেওয়া কোনো বক্তব্য আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করে না।’

তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো ব্যাখ্যা দেননি।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ঠিক কোন বক্তব্যের কথা উল্লেখ করেছেন, তা স্পষ্ট হওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু মন্তব্য করেছেন, যা ইরানি কর্মকর্তারা অস্বীকার ও বিতর্কিত বলে দাবি করেছেন।

ট্রাম্পের সেই মন্তব্যগুলোর মধ্যে রয়েছে—ইরান পারমাণবিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে এবং ইরানের অবমুক্ত করা সব তহবিল যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার কাজে ব্যবহার করা হবে।

ইরানি কর্মকর্তাদের মতে, এসব বিষয়ে আলোচনার আনুষ্ঠানিক কাঠামোর বাইরে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে, যা চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

অন্যদিকে, তেহরান বারবার বলে আসছে যে যেকোনো সমঝোতা বা চুক্তির সফলতা নির্ভর করবে উভয় পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর। ইরানের পক্ষ থেকে জোর দিয়ে বলা হচ্ছে, আলোচনার মূল বিষয়বস্তু এবং লিখিত সমঝোতার বাইরে কোনো ব্যাখ্যা বা রাজনৈতিক বক্তব্যকে তারা চুক্তির অংশ হিসেবে বিবেচনা করে না।

চলমান আলোচনার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, ইরান মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রতিশ্রুতি, দায়বদ্ধতা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করতে চায়।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ