সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩১ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬

জ্বালানি সংকটে জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় জাতীয় পর্যায়ে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। বিশ্বে প্রথম দেশ হিসেবে তারা এ ধরনের পদক্ষেপ নিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ফিলিপাইন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হয়ে উঠেছে। দেশটির প্রায় ৯৮ শতাংশ জ্বালানি তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা হয়। […]

জ্বালানি সংকটে জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় জাতীয় পর্যায়ে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। বিশ্বে প্রথম দেশ হিসেবে তারা এ ধরনের পদক্ষেপ নিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ফিলিপাইন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হয়ে উঠেছে। দেশটির প্রায় ৯৮ শতাংশ জ্বালানি তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা হয়।

গত কয়েক সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের দাম একাধিকবার বেড়েছে। যুদ্ধ শুরুর পর ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার এক নির্বাহী আদেশে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জ্বালানি সরবরাহে আসন্ন সংকটের কথা উল্লেখ করেন। এই ঘোষণার মাধ্যমে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি ক্ষমতা পেয়েছে বলে জানান তিনি।

এছাড়া জ্বালানি, খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সরকারকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার অনুমতিও দেওয়া হয়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান ব্যবহারের হিসাবে ফিলিপাইনের কাছে মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ এক বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন করা হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ