সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৮:৫৬ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬

টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে পূজা চেরির বাবা

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরি-র বাবা দেবু প্রসাদ রায়-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলচ্চিত্র প্রযোজনার […]

টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে পূজা চেরির বাবা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরি-র বাবা দেবু প্রসাদ রায়-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে দেবু প্রসাদ রায় তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি অর্থ নেন। তবে পরবর্তীতে সেই অর্থ আর ফেরত দেননি বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মাটিকাটার একটি বাসায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা নেন তিনি। এরপর একই প্রকল্পের কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এ ছাড়া বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও ১ কোটি ২০ লাখ টাকা লেনদেন হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার ২০০ টাকা পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন এবং লেনদেনসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পূজা চেরি বলেন, বিষয়টি পারিবারিক হলেও এ নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি জানান, বিষয়টি এখন আদালতের অধীনে রয়েছে এবং আইনি প্রক্রিয়াতেই এর সমাধান হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ