সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:২০ অপরাহ্ন, ৯ মার্চ ২০২৬

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আলাপে তিনি ইরান সংঘাত দ্রুত শেষ করার জন্য কিছু প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ফোনালাপে পুতিন তার প্রস্তাবগুলো তুলে ধরেন, যাতে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দ্রুত সমাধান করা যায়। আলোচনায় ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক তেলের বাজারের প্রেক্ষাপটেও ভেনেজুয়েলার […]

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আলাপে তিনি ইরান সংঘাত দ্রুত শেষ করার জন্য কিছু প্রস্তাব দিয়েছেন।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ফোনালাপে পুতিন তার প্রস্তাবগুলো তুলে ধরেন, যাতে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দ্রুত সমাধান করা যায়। আলোচনায় ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক তেলের বাজারের প্রেক্ষাপটেও ভেনেজুয়েলার পরিস্থিতি উঠে আসে।

পুতিন বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। ক্রেমলিনে এক বৈঠকে তিনি সতর্ক করে জানান, হরমুজ প্রণালির মাধ্যমে তেল পরিবহন শিগগিরই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

তিনি আরও জানান, রাশিয়ার তেল ও গ্যাস কোম্পানিগুলো বর্তমান পরিস্থিতি কাজে লাগাতে পারে। পাশাপাশি, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

পুতিনের ভাষায়, মস্কো তাদের “বিশ্বস্ত অংশীদারদের” কাছে তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। রাশিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস মজুদের দেশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ