মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহর উপকূলীয় রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্ব দিকে। […]
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহর উপকূলীয় রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্ব দিকে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের অনেক গভীরে—প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার নিচে। এত গভীরে কম্পনের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহর পশ্চিম উপকূল এবং সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় শক্ত কম্পন অনুভূত হয়েছে। যদিও ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা তুলনামূলকভাবে কম বলে ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।