বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে, আগামীকাল (৫ জুলাই) মুম্বাইয়ে এক ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সম্প্রতি নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনার পর এবার নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই অভিনেতা। জানা গেছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পারিবারিক পরিবেশেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন আমির। […]
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে, আগামীকাল (৫ জুলাই) মুম্বাইয়ে এক ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সম্প্রতি নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনার পর এবার নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই অভিনেতা।
জানা গেছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পারিবারিক পরিবেশেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন আমির। মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজ বাসভবনেই অনুষ্ঠিত হবে বিয়ের সব আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং হাতে গোনা কয়েকজন শুভাকাঙ্ক্ষী।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, আমির খানের সাবেক দুই স্ত্রীও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি তাদের সন্তানরাও অনুষ্ঠানে অংশ নেবেন। বিচ্ছেদের পরও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কারণে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
সম্প্রতি এক ভিডিও বার্তায় আমির খান বলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নতুন জীবনের জন্য তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসাও কামনা করেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুটি বৈবাহিক সম্পর্কের ইতি ঘটলেও সাবেক পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন। অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার একটি ছেলে রয়েছে। আমিরের তিন সন্তানসহ চার সন্তানই এই নতুন পারিবারিক অধ্যায়ের অংশ হবে বলে জানা গেছে।
ইতোমধ্যে এই বিয়ে ঘিরে বলিউড অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আড়ম্বরের পরিবর্তে পরিবারকে প্রাধান্য দিয়ে সরল ও ব্যক্তিগত আয়োজনের সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে।