সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৯ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬

তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু কার্ড অব্যবহৃত আছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, ওয়াশিংটনের আধিপত্য নিয়ে যে ধারণা তৈরি করা হচ্ছে, বাস্তবে তা একপেশে নয়; বরং তেহরানের হাতেও এখনো কিছু গুরুত্বপূর্ণ ‘কার্ড’ অব্যবহৃত রয়েছে। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ এ মন্তব্য করেন। সেখানে […]

তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু কার্ড অব্যবহৃত আছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, ওয়াশিংটনের আধিপত্য নিয়ে যে ধারণা তৈরি করা হচ্ছে, বাস্তবে তা একপেশে নয়; বরং তেহরানের হাতেও এখনো কিছু গুরুত্বপূর্ণ ‘কার্ড’ অব্যবহৃত রয়েছে।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ এ মন্তব্য করেন। সেখানে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কৌশলকে পরস্পরবিরোধী সমীকরণ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেন।

গালিবাফের ভাষায়, ইরানের শক্তির ভিত্তি মূলত সরবরাহকেন্দ্রিক। এর মধ্যে হরমুজ প্রণালি, বাব এল-মান্দেব প্রণালি এবং তেলবাহী পাইপলাইন নেটওয়ার্ককে তিনি উল্লেখ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র নির্ভর করছে চাহিদাভিত্তিক কৌশলের ওপর, যেমন কৌশলগত মজুত থেকে তেল ছাড়, চাহিদা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ মূল্য সমন্বয়ের পদক্ষেপ।

তিনি বলেন, ইরানের হাতে এখনো এমন কিছু বিকল্প রয়ে গেছে, যেগুলো এখনো ব্যবহার করা হয়নি। বিপরীতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার বেশ কয়েকটি অর্থনৈতিক হাতিয়ার প্রয়োগ করেছে, অথবা আংশিকভাবে ব্যবহার করেছে।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, তারা নিজেদের হাতে থাকা কার্ড নিয়ে অনেক বড়াই করছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে, সরবরাহের কার্ড আর চাহিদার কার্ডের লড়াইয়ে কার অবস্থান কতটা শক্ত।

ইরানের সম্ভাব্য কৌশল প্রসঙ্গে গালিবাফ জানান, হরমুজ প্রণালির বিষয়টি আংশিকভাবে কাজে লাগানো হলেও বাব এল-মান্দেব প্রণালি কিংবা পাইপলাইন-সংক্রান্ত বিকল্পগুলো এখনো পুরোপুরি প্রয়োগ করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র কৌশলগত মজুত থেকে তেল ছাড়, আংশিক চাহিদা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে আরও মূল্য সমন্বয়ের পথ খোলা রেখেছে।

তিনি আরও বলেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে জ্বালানির চাহিদা বাড়বে—এই বাস্তবতাও তাদের মাথায় রাখতে হবে।

সব মিলিয়ে, গালিবাফের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে অর্থনৈতিক চাপের মুখে ইরান এখনো সব কৌশল প্রকাশ করেনি। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কেবল কূটনৈতিক পর্যায়েই নয়, অর্থনৈতিক হিসাব-নিকাশেও নতুন মাত্রা পাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ