ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর প্রথম দুই দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলায় ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর ও বিভিন্ন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা […]
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর প্রথম দুই দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলায় ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর ও বিভিন্ন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln ইরানের উপকূলীয় জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলে তিনি দাবি করেন।
নায়েইনি আরও বলেন, বাহরাইনে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলায় ১৬০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। পাশাপাশি ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় একটি মার্কিন কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০–৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত USS Abraham Lincoln-কে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর পর রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে যায় বলে জানান তিনি।
আইআরজিসির দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং ইরানের গোয়েন্দা ও যুদ্ধক্ষেত্রের তথ্য অনুযায়ী হতাহতের সংখ্যা নিশ্চিত।
তবে মার্কিন পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।