দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ জনে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট […]
ছবি: সংগৃহীত
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ জনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মৃত ৮০৫ জনের মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭১০ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে নতুন করে ১৬৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৪৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৪ জন শিশু হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ২১ হাজার ২০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।