সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:২০ অপরাহ্ন, ৫ ডিসেম্বর ২০২৫

নোয়াখালী দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পলাশ

নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের জন্য এ যেন এক দারুণ চমক! প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে যাচ্ছে নোয়াখালী। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলটি নামবে নোয়াখালী এক্সপ্রেস নামে। কিছুদিন ধরে গুঞ্জন চলছিল জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ যাকে ভক্তরা ‘কাবিলা’ নামেই বেশি চেনেন, হতে যাচ্ছেন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অবশেষে সেই আলোচনা বাস্তবে […]

নোয়াখালী দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পলাশ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের জন্য এ যেন এক দারুণ চমক! প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে যাচ্ছে নোয়াখালী। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলটি নামবে নোয়াখালী এক্সপ্রেস নামে।

কিছুদিন ধরে গুঞ্জন চলছিল জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ যাকে ভক্তরা ‘কাবিলা’ নামেই বেশি চেনেন, হতে যাচ্ছেন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অবশেষে সেই আলোচনা বাস্তবে রূপ নিল; ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে পলাশের নাম ঘোষণা করেছে।

দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে মজার ঢঙে লেখা হয় – “ওরে রোকেয়ারে, তুই কোনাই? আইত্তো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!”

এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পলাশ বলেন,”আমি যেমন সবসময় রক অ্যান্ড রোল মুডে থাকি, নোয়াখালী এক্সপ্রেস ও এবার ঠিক তেমনই ঝড় তুলবে।”

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে দেখা যাবে বিপিএলের গ্যালারিতেও। পাশাপাশি তিনি জানান, সুযোগ হলে বিদেশি ক্রিকেটারদের নোয়াখালী ঘুরিয়ে দেখানোর পরিকল্পনাও আছে তার যাতে তারা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য কাছ থেকে অনুভব করতে পারেন।

নিজ এলাকার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে পলাশ বলেন, “নোয়াখালী আমার শিকড়।এখানকার ভাষা দিয়েই আমি মানুষের মন জয় করেছি। এখন যদি সেই নোয়াখালীকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে পারি, তার চেয়ে বড় গর্ব আরকী!”

খেলোয়াড় তালিকায়ও রয়েছে বেশ কিছু চমক। দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানের মতো পরিচিত মুখ। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন মোহাম্মদ নবী, কুশল মেন্ডিস এবং জনসন চার্লস।

এভাবে মাঠের লড়াইয়ের আগেই আলোচনায় উঠে এসেছে নোয়াখালী এক্সপ্রেস আর তার সঙ্গে যুক্ত হলো পলাশের প্রাণশক্তি ও জনপ্রিয়তা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ