সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৪৭ অপরাহ্ন, ১৬ মে ২০২৬

পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ভূগোলে থাকবে, নাকি ইতিহাসে মিলিয়ে যাবে: ভারতের সেনাপ্রধান

পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যায়, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা ভূগোলের অংশ হয়ে বেঁচে থাকবে নাকি ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শনিবার দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে […]

পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ভূগোলে থাকবে, নাকি ইতিহাসে মিলিয়ে যাবে: ভারতের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যায়, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা ভূগোলের অংশ হয়ে বেঁচে থাকবে নাকি ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে জিজ্ঞাসা করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার দেখা দিলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে সাড়া দেবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যায়, তবে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে।’

তার এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম বার্ষিকীর প্রেক্ষাপটে এই বক্তব্য আরও আলোচনায় এসেছে।

গত বছর ৭ মে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা ওই সংঘাত ১০ মে সন্ধ্যায় যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

সেনাপ্রধানের সর্বশেষ এই কঠোর হুঁশিয়ারিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরও এক দফা চাপ সৃষ্টিকারী মন্তব্য হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ