মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অপ্রয়োজনীয় দীর্ঘ ভ্রমণ এড়াতেই পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। তাঁর ভাষায়, “শুধু বসে বসে অর্থহীন আলোচনা করার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইটে যাওয়ার প্রয়োজন নেই।”মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রতিনিধি দল ইতোমধ্যে সফরের প্রস্তুতি নিচ্ছিল। তবে তিনি নিজেই সেই পরিকল্পনা থামিয়ে দেন। তিনি […]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অপ্রয়োজনীয় দীর্ঘ ভ্রমণ এড়াতেই পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। তাঁর ভাষায়, “শুধু বসে বসে অর্থহীন আলোচনা করার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইটে যাওয়ার প্রয়োজন নেই।”
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রতিনিধি দল ইতোমধ্যে সফরের প্রস্তুতি নিচ্ছিল। তবে তিনি নিজেই সেই পরিকল্পনা থামিয়ে দেন। তিনি উল্লেখ করেন, এত দীর্ঘ ভ্রমণ করে অনিশ্চিত ফলাফলের বৈঠকে বসার কোনো যৌক্তিকতা দেখেননি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই আলোচনার জন্য সব সুযোগ খোলা আছে। প্রয়োজন হলে অন্য পক্ষ সরাসরি যোগাযোগ করতে পারে। তাই দূর দেশে গিয়ে দীর্ঘ সময় ব্যয় করার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, আব্বাস আরাঘচি-এর নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধি দল এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষ করে দেশে ফিরে গেছে। সফরকালে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গে একাধিক বৈঠক করেন।
ওই বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে শেহবাজ শরিফ আলোচনাকে ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেন।
মূলত ইরানের প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পরপরই ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান।