সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১০ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬

পাক-আফগান সীমান্তে যুদ্ধবিরতি শেষ, সন্ত্রাস দমনে কঠোর অবস্থান পাকিস্তানের

আফগানিস্তানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মুখে আবারও সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার দুই দেশ সীমান্ত সংঘর্ষ বন্ধে সম্মত হয়েছিল, যা সোমবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকার কথা। ‘পাকিস্তান দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানান, আফগানিস্তান ইস্যুতে ইসলামাবাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি […]

পাক-আফগান সীমান্তে যুদ্ধবিরতি শেষ, সন্ত্রাস দমনে কঠোর অবস্থান পাকিস্তানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আফগানিস্তানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মুখে আবারও সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার দুই দেশ সীমান্ত সংঘর্ষ বন্ধে সম্মত হয়েছিল, যা সোমবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকার কথা।

‘পাকিস্তান দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানান, আফগানিস্তান ইস্যুতে ইসলামাবাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকি নির্মূলে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ এবং আফগানিস্তানের ভেতরে নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

এদিকে, আফগানিস্তানের তালেবান সরকার ও চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, রোববার পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের ছোড়া মর্টার শেলে একজন নিহত হয়েছেন।

গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে চরমপন্থীরা পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গত সোমবার কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের হামলার পর ঈদ উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। আফগান কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নতুন করে সংঘাত শুরু হয়। এর আগে উপসাগরীয় দেশ ও চীনের মধ্যস্থতার চেষ্টা সফল হয়নি।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আফগানিস্তানে সামরিক অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জাতীয় অঙ্গীকারের প্রতিফলন। তিনি দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ