সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
১:৪১ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫

পাথরভর্তি ট্রাক থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে পাথরভর্তি একটি ট্রাকের ভেতর লুকানো অবস্থায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয় বলে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে […]

পাথরভর্তি ট্রাক থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে পাথরভর্তি একটি ট্রাকের ভেতর লুকানো অবস্থায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয় বলে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ঢাকা–সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পাথরবাহী ট্রাককে সন্দেহজনক মনে করে থামানোর চেষ্টা করা হলে ট্রাকটি বিকল্প পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ইব্রাহিমপুর এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকে থাকা চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়।

পরবর্তী তল্লাশিতে ট্রাকের ভেতরে থাকা পাথরের স্তূপের প্রায় চার ফুট নিচ থেকে ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের শাড়ি ৩৬৯ পিস, উন্নতমানের লেহেঙ্গা ৮৩ পিস, জিরা ৫৭০ কেজি এবং কসমেটিকস সামগ্রী ১৭ হাজার ৯৫২ পিস।

বিজিবি জানায়, জব্দকৃত এসব অবৈধ চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৯ লাখ ছয় হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ