সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৭ অপরাহ্ন, ২ মে ২০২৬

‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফিরতে উদ্যোগ নিয়েছে ঢাকা ও দিল্লি

দীর্ঘ প্রায় দেড় বছর টানাপড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পুরোদমে ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। শনিবার (২ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে। অন্যদিকে ভারতও ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছে এবং আগামী […]

‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফিরতে উদ্যোগ নিয়েছে ঢাকা ও দিল্লি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘ প্রায় দেড় বছর টানাপড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পুরোদমে ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। শনিবার (২ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে। অন্যদিকে ভারতও ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত মাসে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেসব বিষয় গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন, তার মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি অন্যতম ছিল।

বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে ভারতও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছে ঢাকা।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছরের ডিসেম্বরে ভারতের কিছু কেন্দ্রে সাময়িকভাবে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়।

কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ