ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করার পর তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে জানান, তিনি সরাসরি মোদিকে সন্ত্রাসী বলেননি; বরং তার বক্তব্যের অর্থ ছিল ভিন্ন। তার দাবি, মোদি বিরোধী দল ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে ভয়ভীতি সৃষ্টি করেন। এই প্রেক্ষাপটেই তিনি ‘সন্ত্রাস সৃষ্টি’ […]
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করার পর তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
খাড়গে জানান, তিনি সরাসরি মোদিকে সন্ত্রাসী বলেননি; বরং তার বক্তব্যের অর্থ ছিল ভিন্ন। তার দাবি, মোদি বিরোধী দল ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে ভয়ভীতি সৃষ্টি করেন। এই প্রেক্ষাপটেই তিনি ‘সন্ত্রাস সৃষ্টি’ কথাটি ব্যবহার করেছিলেন।
মঙ্গলবার তামিলনাড়ুর নির্বাচনী প্রেক্ষাপটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাড়গে বিজেপি ও এআইএডিএমকে জোটের কড়া সমালোচনা করেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এমন রাজনৈতিক অবস্থান গণতন্ত্রের মূল চেতনাকে দুর্বল করে এবং দেশের ঐতিহাসিক নেতাদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।
এই মন্তব্যের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তীব্র প্রতিক্রিয়া জানায়। দলটির পক্ষ থেকে কংগ্রেসকে ‘আরবান নকশালদের দল’ বলে আখ্যা দেওয়া হয় এবং খাড়গের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভারতীয় রাজনীতিতে কথার লড়াই আরও তীব্র হচ্ছে। সাম্প্রতিক সময়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তুলছে।