সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১:০৫ অপরাহ্ন, ১ মে ২০২৬

প্রায় ১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান

দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার (১ মে) বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন তিনি। অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন সিদ্দিকুর রহমান। বিভিন্ন সময়ে ঢাকা ও টাঙ্গাইল থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করলেও মনোনয়ন পাননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় তার নাম […]

প্রায় ১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার (১ মে) বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন সিদ্দিকুর রহমান। বিভিন্ন সময়ে ঢাকা ও টাঙ্গাইল থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করলেও মনোনয়ন পাননি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় তার নাম আসে। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর গত ১৮ মার্চ তিনি মুক্তি পান।

কারামুক্তির অনুভূতি জানাতে গিয়ে সিদ্দিক বলেন, কারাগারের জীবন তার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে। মুক্তির পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এতদিন ভিন্ন পরিবেশে থাকার কারণে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন ছিল। সে কারণেই মুক্তির বিষয়টি আগে প্রকাশ করেননি।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান এলাকায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পারভেজ বেপারী নামে এক ফার্নিচারকর্মী। পরে তার বাবা গুলশান থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ