সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৫২ অপরাহ্ন, ২৬ মে ২০২৬

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান

ফিলিস্তিন রাষ্ট্রের স্পষ্ট ও স্থায়ী সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব—এমন অবস্থান আবারও জোরালোভাবে সামনে এসেছে। একইসঙ্গে পাকিস্তানও জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য আঞ্চলিক সমঝোতার পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক […]

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফিলিস্তিন রাষ্ট্রের স্পষ্ট ও স্থায়ী সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব—এমন অবস্থান আবারও জোরালোভাবে সামনে এসেছে। একইসঙ্গে পাকিস্তানও জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য আঞ্চলিক সমঝোতার পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে—এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে, তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

রিয়াদের নীতিগত অবস্থান হলো—দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব ও বিশ্বাসযোগ্য অগ্রগতি ছাড়া তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একই বার্তা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসলামাবাদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। তিনি আরও বলেন, পাকিস্তানের নীতিগত অবস্থান দেশের মৌলিক আদর্শের সঙ্গে সম্পর্কিত এবং সেটি পরিবর্তনের কোনো সুযোগ নেই।

বিশ্লেষকদের মতে, আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণে যুক্তরাষ্ট্র নতুন করে চাপ বাড়ালেও ফিলিস্তিন ইস্যু উপেক্ষা করে সৌদি আরব ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি করানো সহজ হবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ