সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১:৩২ অপরাহ্ন, ১৩ মে ২০২৬

ফুসফুসের জটিলতায় কারিনার লিভার প্রতিস্থাপন নিয়ে শঙ্কা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউরে গুরুতর অসুস্থ কারিনাকে এখন ভারতের চেন্নাইয়ে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন কারিনাকে লিভার দান করবেন। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক […]

ফুসফুসের জটিলতায় কারিনার লিভার প্রতিস্থাপন নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউরে গুরুতর অসুস্থ কারিনাকে এখন ভারতের চেন্নাইয়ে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন কারিনাকে লিভার দান করবেন।

সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে কারিনাকে চেন্নাই নেওয়া হয়। তার সঙ্গে গেছেন মা লোপা কায়সার। পরিবার সূত্রে জানা গেছে, সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কারিনার বাবা কায়সার হামিদ জানান, মেয়ের চিকিৎসার জন্য তিনি এখন দেশে থেকে জরুরি কিছু কাজ গুছিয়ে নিচ্ছেন এবং চিকিৎসার ব্যয় মেটানোর অর্থ জোগাড়ের চেষ্টা করছেন। তার ভাষায়, পরিবারের অন্য সদস্যরা চেন্নাইয়ে কারিনার পাশে রয়েছেন।

তিনি আরও জানান, চেন্নাইয়ের চিকিৎসকেরা প্রথমে কারিনার ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এরপর লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। হৃৎপিণ্ড, কিডনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

কায়সার হামিদের দাবি, দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। এখন তার ফুসফুসে জমে থাকা পানি অপসারণের কাজ চলছে।

এদিকে লোপা কায়সার জানান, কারিনার শরীরে লিভারে ভাইরাস সংক্রমণও রয়েছে। চিকিৎসকেরা বলেছেন, আগে তাকে স্থিতিশীল করা জরুরি। বর্তমান অবস্থায় বড় ধরনের অস্ত্রোপচার বা লিভার প্রতিস্থাপনের চাপ নেওয়ার মতো শারীরিক শক্তি তার নেই।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন ধরেই কারিনা অসুস্থ বোধ করছিলেন। শুরুতে বিষয়টি সাধারণ সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিসে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে সংক্রমণ বেড়ে যাওয়ায় অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়। তখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ