সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:০৬ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী প্রবীণা আর নেই

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন হিন্দি ও মারাঠি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেত্রীর পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। প্রবীণা দেশপাণ্ডে হিন্দি ও মারাঠি সিনেমা, টেলিভিশন, থিয়েটার এবং […]

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী প্রবীণা আর নেই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন হিন্দি ও মারাঠি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেত্রীর পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রবীণা দেশপাণ্ডে হিন্দি ও মারাঠি সিনেমা, টেলিভিশন, থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়ে টানা ছয় দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সালমান খানের সঙ্গে ‘রেডি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া ‘এক ভিলেন’, ‘পরমাণু’ এবং ‘জালেবি’র মতো জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

টেলিভিশনেও তাঁর উপস্থিতি ছিল সমানভাবে প্রশংসিত। ‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘কুলফি কুমার বাজেওয়ালা’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। তাঁকে সর্বশেষ দেখা গেছে ইমরান হাশমি অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘তাসকারি’তে।

প্রবীণা দেশপাণ্ডের মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী সংগঠন ‘সিআইএনটিএএ’সহ সহকর্মী ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ