সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৯:২৭ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের পক্ষে পাকিস্তান নেতার হুশিয়ারি

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন)-এর যুব শাখার এক নেতা ভারতের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে লক্ষ্য করে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তা চুপ করে বসে দেখবে না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত একটি ভিডিও বার্তায় যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা আরও […]

বাংলাদেশের পক্ষে পাকিস্তান নেতার হুশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন)-এর যুব শাখার এক নেতা ভারতের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে লক্ষ্য করে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তা চুপ করে বসে দেখবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত একটি ভিডিও বার্তায় যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

ভিডিওতে উসমানি বলেন, যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানা হয় বা কোনো দেশ কু-উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকায়, তাহলে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং প্রতিরক্ষা সক্ষমতা খুব দূরে নয়—এই বার্তাটি মনে রাখা উচিত।

তিনি অভিযোগ করেন, ভারত ‘অখণ্ড ভারত’ ধারণা বাস্তবায়নের চেষ্টা করলে পাকিস্তান তা মেনে নেবে না। তার দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তা করতে দ্বিধা করবে না।

উসমানি আরও বলেন, বাংলাদেশ সীমান্তে বিএসএফের আচরণে দেশটি বিরক্ত হচ্ছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে—এমন অভিযোগও তিনি তোলেন।

এ প্রেক্ষাপটে তিনি প্রস্তাব দেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গড়ে তোলা উচিত। এমনকি উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও তিনি উল্লেখ করেন।

তার মতে, এ ধরনের সহযোগিতা দুই দেশের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে এবং চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-কে বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করবে। উসমানি বলেন, যাদের হাতে বন্দর ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ থাকে, বৈশ্বিক রাজনীতিতে তারাই প্রভাব বিস্তার করে।

সবশেষে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ–পাকিস্তান সামরিক অংশীদারিত্ব গড়ে উঠলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ