বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম বিউটি সোপ উন্মোচন করেছে Remark HB Limited। প্রতিষ্ঠানটির স্কিনকেয়ার ব্র্যান্ড Lily–এর নতুন ‘গোল্ড ইনফিউজড’ সাবানটি ইতোমধ্যে ক্রেতাদের আগ্রহ কাড়ছে। প্রতিষ্ঠান সূত্র জানায়, প্রাচীনকাল থেকেই রূপচর্চায় সোনার ব্যবহার প্রচলিত ছিল। মিশরীয়, চৈনিক ও ভারতীয় রাজপরিবারের নারীরা ত্বকের যত্নে সোনার গুঁড়া ও বিভিন্ন ফেসমাস্ক ব্যবহার করতেন। সেই ঐতিহ্যের আধুনিক […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম বিউটি সোপ উন্মোচন করেছে Remark HB Limited। প্রতিষ্ঠানটির স্কিনকেয়ার ব্র্যান্ড Lily–এর নতুন ‘গোল্ড ইনফিউজড’ সাবানটি ইতোমধ্যে ক্রেতাদের আগ্রহ কাড়ছে।
প্রতিষ্ঠান সূত্র জানায়, প্রাচীনকাল থেকেই রূপচর্চায় সোনার ব্যবহার প্রচলিত ছিল। মিশরীয়, চৈনিক ও ভারতীয় রাজপরিবারের নারীরা ত্বকের যত্নে সোনার গুঁড়া ও বিভিন্ন ফেসমাস্ক ব্যবহার করতেন। সেই ঐতিহ্যের আধুনিক রূপ হিসেবেই এ ধরনের পণ্য এখন আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয়।
দেশীয় বাজারে প্রিমিয়াম স্কিনকেয়ার পণ্যের চাহিদা বিবেচনায় এনে নতুন এই সাবানটি আনা হয়েছে। এতে থাকা গোল্ড ফ্লেক্স ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়াতে সহায়ক বলে দাবি করা হয়েছে।
এছাড়া সাবানটিতে আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড যুক্ত করা হয়েছে, যা ত্বকের দাগ কমানো ও উজ্জ্বলতা বাড়াতে ভূমিকা রাখে। প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড ত্বককে পুষ্টি জোগায়। পাশাপাশি ভিটামিন সি ও ভিটামিন ই ত্বকের সুরক্ষা ও সতেজতা বজায় রাখতে সহায়তা করে।
ঈদকে সামনে রেখে বাজারে আনা এই পণ্যটি দেশের কসমেটিকস রিটেইল চেইন Harlan Store–এর ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠানটির পার্সোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার আবির আদনান জানান, প্রিমিয়াম মানের স্কিনকেয়ার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই পণ্যটি বাজারে আনা হয়েছে।
অন্যদিকে ডার্মাটোলজিস্ট ড. শারমিনা হক মনে করেন, এ ধরনের পণ্য বাংলাদেশের বিউটি কেয়ার খাতে নতুন মানদণ্ড তৈরি করতে পারে।
উল্লেখ্য, Remark HB Limited বাংলাদেশে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ারসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে এবং শক্তিশালী বিতরণ ব্যবস্থার মাধ্যমে বাজারে তাদের অবস্থান আরও বিস্তৃত করছে।