সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:৪৩ অপরাহ্ন, ২ মে ২০২৬

বিমানবন্দরে হারিয়ে গেল নির্মাতার অস্কার, তারপর…

অস্কার জয়ের আনন্দের মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন রুশ নির্মাতা পাভেল তালানকিন। নিউইয়র্ক থেকে জার্মানি যাওয়ার পথে তার জিতে নেওয়া অস্কার মূর্তিটি হারিয়ে গেছে। ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ তথ্যচিত্র নির্মাণের জন্য এ বছর সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জেতেন পাভেল তালানকিন। পুরস্কার গ্রহণের পর তিনি জার্মান বিমান সংস্থা লুফথানসার একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক […]

বিমানবন্দরে হারিয়ে গেল নির্মাতার অস্কার, তারপর…

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অস্কার জয়ের আনন্দের মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন রুশ নির্মাতা পাভেল তালানকিন। নিউইয়র্ক থেকে জার্মানি যাওয়ার পথে তার জিতে নেওয়া অস্কার মূর্তিটি হারিয়ে গেছে।

‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ তথ্যচিত্র নির্মাণের জন্য এ বছর সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জেতেন পাভেল তালানকিন। পুরস্কার গ্রহণের পর তিনি জার্মান বিমান সংস্থা লুফথানসার একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা করেন।

তবে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় জটিলতা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা সংস্থা জানায়, প্রায় ৮.৫ পাউন্ড ওজনের অস্কার মূর্তিটি বিমানে বহনের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। সহ-পরিচালক ডেভিড বোরেনস্টাইন বলেন, নিরাপত্তাকর্মীরা এটিকে সম্ভাব্য অস্ত্র হিসেবেও বিবেচনা করেছিলেন।

এ কারণে পাভেলকে বাধ্য হয়ে অস্কার মূর্তিটি একটি বাক্সে ভরে বিমানের কার্গো বা লাগেজ অংশে পাঠাতে হয়। কিন্তু ফ্রাঙ্কফুর্টে পৌঁছানোর পর দেখা যায়, সেই বাক্সটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন পাভেল তালানকিন। তিনি বলেন, অস্কারকে কীভাবে অস্ত্র হিসেবে বিবেচনা করা হতে পারে, তা তার কাছে অবাক করার মতো বিষয়। এর আগে তিনি বহুবার অস্কার সঙ্গে নিয়ে ভ্রমণ করেছেন, কিন্তু কখনো এমন সমস্যার মুখে পড়েননি।

এদিকে লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হারিয়ে যাওয়া অস্কার মূর্তিটি খুঁজে বের করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ