সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:৫২ অপরাহ্ন, ৬ মে ২০২৬

বিয়ে নিয়ে প্রশ্নে বিরক্ত প্রভা, ভাগ্যের ওপরই ছেড়ে দিলেন সিদ্ধান্ত

ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও সন্তান নিয়ে অপ্রত্যাশিত প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক ভিডিও বার্তায় এ বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরে ভক্তদের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিও বার্তার শুরুতেই ভক্তদের সম্মান জানিয়ে প্রভা বলেন, কেউ যদি তার কাজ পছন্দ করেন, সেটি অবশ্যই আনন্দের। তবে হঠাৎ […]

বিয়ে নিয়ে প্রশ্নে বিরক্ত প্রভা, ভাগ্যের ওপরই ছেড়ে দিলেন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও সন্তান নিয়ে অপ্রত্যাশিত প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক ভিডিও বার্তায় এ বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরে ভক্তদের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তার শুরুতেই ভক্তদের সম্মান জানিয়ে প্রভা বলেন, কেউ যদি তার কাজ পছন্দ করেন, সেটি অবশ্যই আনন্দের। তবে হঠাৎ দেখা হলে কোনো ধরনের সৌজন্য না মেনে সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করা তাকে বিব্রত করে। তার মতে, এ ধরনের আচরণ শালীনতার মধ্যে পড়ে না।

বিয়ে প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, জীবনের কিছু বিষয় সৃষ্টিকর্তার হাতে নির্ধারিত থাকে। জন্ম, মৃত্যু এবং বিয়ে—এই তিনটি বিষয় মানুষের নিয়ন্ত্রণে নয়। তার ভাষায়, ভাগ্যে থাকলে বিয়ে হবেই, আর না থাকলে জোর করেও সম্ভব নয়।

নিজের জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রভা জানান, তিনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা তার জন্য যা ভালো সেটিই নির্ধারণ করেন। তাই ব্যক্তিগত বিষয় নিয়ে সবার কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না।

সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত কৌতূহলের বিষয়টিও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, বাইরে থেকে অনেক কিছু দেখে ধারণা করা হলেও বাস্তবে প্রায় সব নারীই একটি স্থিতিশীল সংসার ও পরিবার চায়।

এছাড়া সম্পর্ক ভেঙে যাওয়া বা কঠিন সময় পার করা নারীদের প্রতি সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়ে প্রভা বলেন, এমন প্রশ্ন অনেকের জন্য কষ্টের কারণ হতে পারে। সন্তান প্রসঙ্গেও তিনি বলেন, এটি সম্পূর্ণ সৃষ্টিকর্তার ইচ্ছার বিষয়—মানুষের নিয়ন্ত্রণে নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ