সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৮ অপরাহ্ন, ১২ মে ২০২৬

ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় জ্যোতিষীকে সরকারি পদে বসালেন বিজয়

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নতুন বিতর্কে জড়িয়েছেন। নির্বাচনের আগে নিজের জয়ের ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেলকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। রাধান পণ্ডিত শুধু জ্যোতিষী নন, বিজয়ের দল টিভিকের মুখপাত্র হিসেবেও পরিচিত। নির্বাচনী প্রচারণাজুড়ে তাকে বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা গেছে। ভোট গণনার দিনও বিজয়কে অভিনন্দন জানাতে সবার আগে পৌঁছান […]

ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় জ্যোতিষীকে সরকারি পদে বসালেন বিজয়
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নতুন বিতর্কে জড়িয়েছেন। নির্বাচনের আগে নিজের জয়ের ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেলকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

রাধান পণ্ডিত শুধু জ্যোতিষী নন, বিজয়ের দল টিভিকের মুখপাত্র হিসেবেও পরিচিত। নির্বাচনী প্রচারণাজুড়ে তাকে বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা গেছে। ভোট গণনার দিনও বিজয়কে অভিনন্দন জানাতে সবার আগে পৌঁছান তিনি।

এই নিয়োগের পর রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। বিজয়ের জোটসঙ্গী কংগ্রেসের নেতারাও প্রশ্ন তুলেছেন, একজন জ্যোতিষীকে কেন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো। কংগ্রেস সাংসদ শশীকান্ত সেন্থিল সামাজিক মাধ্যমে লিখেছেন, “একজন জ্যোতিষীর মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তার পদ কেন প্রয়োজন—এটার ব্যাখ্যা কী?”

বিরোধী দল ডিএমকেও বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছে। দলটির দাবি, বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল রাজনীতির কথা বলে সরকার গঠন করে এমন নিয়োগ দেওয়া সাংঘর্ষিক বার্তা দেয়।

তবে দক্ষিণ ভারতের রাজনীতিতে জ্যোতিষীদের প্রভাব নতুন নয়। সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গেও রাধান পণ্ডিতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে বহুদিন ধরে আলোচনা রয়েছে।

গত মাসের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন পায়। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেস, বাম দল ও আঞ্চলিক মিত্রদের সমর্থনে সরকার গঠন করতে হয়েছে তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের শুরুতেই এই নিয়োগ জোটের ভেতরে অস্বস্তি বাড়াতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ