যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিল, আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। প্রতিবেদন অনুযায়ী, হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও ইতোমধ্যে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সিবিএসকে দেওয়া সূত্রের তথ্য অনুযায়ী, এসব বিশেষ বাহিনী মোতায়েনের উদ্দেশ্য হলো ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সামরিক […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিল, আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও ইতোমধ্যে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
সিবিএসকে দেওয়া সূত্রের তথ্য অনুযায়ী, এসব বিশেষ বাহিনী মোতায়েনের উদ্দেশ্য হলো ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।
এর মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া, খারগ দ্বীপ থেকে তেল নিয়ন্ত্রণে নেওয়া কিংবা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখলের মতো পরিকল্পনাও থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সংক্ষেপে সেন্টকম।
এর আগে শনিবার সেন্টকম জানিয়েছিল, ইউএসএস ট্রিপোলি জাহাজে করে সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।