ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। বাংলাদেশ সময় সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করে। ইরানের সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্বে থাকা ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বশেষ ভোটাভুটিতে মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে […]
ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। বাংলাদেশ সময় সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করে।
ইরানের সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্বে থাকা ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বশেষ ভোটাভুটিতে মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। একই সঙ্গে নতুন নেতার প্রতি সমর্থন জানাতে সকলকে আহ্বান জানানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার স্ত্রী ও মেয়ে সহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান। হামলার সময় মুজতবা খামেনিরও জীবন বিপন্ন হয়েছিল, তবে তিনি তেহরানে উপস্থিত ছিলেন না। তার অবস্থান এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির দ্বিতীয় সন্তান মুজতবা খামেনি ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছিলেন। মধ্যম সারির আলেম হলেও দেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘদিনের প্রভাব রয়েছে। কট্টরপন্থি হিসেবে পরিচিত এই নেতা সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও কাজ করে আসছিলেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মুজতবা খামেনি এখনও জীবিত আছেন। হামলার সময় তিনি তেহরানে ছিলেন না; সম্ভবত এ কারণেই তিনি বেঁচে গেছেন। তার সঠিক অবস্থান এবং হামলা থেকে বাঁচার বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্ব দিচ্ছেন এমন শীর্ষ ধর্মীয় নেতাকে নিশানা করতে ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিল।