যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলমান থাকা অবস্থায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ। এসব জাহাজ পারস্য উপসাগরের দিকে রওনা দিয়েছে, তবে তাদের নির্দিষ্ট গন্তব্য জানা যায়নি। জাহাজ তিনটির নাম ‘ডিপ সি’, ‘সোনিয়া আই’ এবং ‘দিওনা’। জানা গেছে, এগুলোতে ইরানের অপরিশোধিত তেল সম্পূর্ণভাবে বোঝাই ছিল। এপ্রিলের শুরুতে ইরানের খার্গ দ্বীপ থেকে এসব জাহাজে তেল […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলমান থাকা অবস্থায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ। এসব জাহাজ পারস্য উপসাগরের দিকে রওনা দিয়েছে, তবে তাদের নির্দিষ্ট গন্তব্য জানা যায়নি।
জাহাজ তিনটির নাম ‘ডিপ সি’, ‘সোনিয়া আই’ এবং ‘দিওনা’। জানা গেছে, এগুলোতে ইরানের অপরিশোধিত তেল সম্পূর্ণভাবে বোঝাই ছিল। এপ্রিলের শুরুতে ইরানের খার্গ দ্বীপ থেকে এসব জাহাজে তেল তোলা হয় এবং পরে একে একে তারা হরমুজ প্রণালি পাড়ি দেয়।
১০ এপ্রিলের পর এই প্রথম কোনো ইরানি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করল, যা বর্তমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল থেকে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। তখন ঘোষণা দেওয়া হয়, কোনো বিদেশি জাহাজ ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হতে পারবে না।
তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। এমন পরিস্থিতির মধ্যেই তিনটি ইরানি ট্যাংকারের এই যাত্রা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।