পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে চমকপ্রদ জয়ের পর বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, মুসলিম ভোটাররা একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেও হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের সমর্থনেই তিনি জয়ী হয়েছেন—এবং এটিকে তিনি “হিন্দুত্ববাদের জয়” হিসেবে আখ্যা দেন। ভোট গণনার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে। এক পর্যায়ে প্রায় ১৭ হাজার […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে চমকপ্রদ জয়ের পর বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, মুসলিম ভোটাররা একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেও হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের সমর্থনেই তিনি জয়ী হয়েছেন—এবং এটিকে তিনি “হিন্দুত্ববাদের জয়” হিসেবে আখ্যা দেন।
ভোট গণনার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে। এক পর্যায়ে প্রায় ১৭ হাজার ভোটে এগিয়ে থাকা অবস্থান থেকে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। ২০১১ সাল থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে এই ফলাফল বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
জয়ের পর শুভেন্দু বলেন, বিভিন্ন সম্প্রদায়ের ভোটের সমন্বয়েই এই ফল এসেছে। তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং শুরু থেকেই নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন।
অন্যদিকে ফলাফল প্রত্যাখ্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটিকে “অনৈতিক” বলে উল্লেখ করে অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং বিপুলসংখ্যক ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এই ফলাফলের মাধ্যমে ভবানীপুরে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে, যা রাজ্যের সামগ্রিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।