পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে প্রচারে গতি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (ভারতীয় জনতা পার্টি)। বাংলা জয়ের লক্ষ্য সামনে রেখে এবার দলটি সংগঠন ও কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি তারকা শক্তিকেও বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এ লক্ষ্যেই ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি, যেখানে বলিউড ও টলিউডের একাধিক পরিচিত মুখ জায়গা পেয়েছেন। সবচেয়ে বেশি […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে প্রচারে গতি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (ভারতীয় জনতা পার্টি)। বাংলা জয়ের লক্ষ্য সামনে রেখে এবার দলটি সংগঠন ও কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি তারকা শক্তিকেও বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এ লক্ষ্যেই ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি, যেখানে বলিউড ও টলিউডের একাধিক পরিচিত মুখ জায়গা পেয়েছেন।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন এবং কালীঘাট মন্দিরে পূজা দেওয়ার মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, হেমা মালিনী, মনোজ তিওয়ারি এবং লিয়েন্ডার পেজ।
প্রচারণার মূল নেতৃত্বে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জানা গেছে, এই দুই নেতা নির্বাচনের আগে আরও একাধিক জনসভা ও রোডশোতে অংশ নেবেন, যা পশ্চিমবঙ্গকে দিল্লির জন্য মর্যাদার লড়াই হিসেবে দেখারই ইঙ্গিত দেয়।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, স্থানীয় সাংগঠনিক দুর্বলতা কাটাতেই বিজেপি তারকা প্রচারক ও কেন্দ্রীয় নেতাদের ওপর বেশি নির্ভর করছে। তৃণমূল কংগ্রেসের শক্তিশালী গ্রাসরুট নেটওয়ার্কের মোকাবিলায় এই ‘গ্ল্যামার স্ট্র্যাটেজি’ কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।